কনটেন্টে যান

আমরা কিভাবে ওপেনস্ট্রিটম্যাপে-এ টাকা দিতে পারি?

OpenStreetMap হলো বিশ্বের বৃহত্তম উন্মুক্ত ভৌগোলিক ডেটাবেস, যা বিশ্বজুড়ে অসংখ্য ম্যাপিং প্রকল্পের ডেটা পরিকাঠামো। ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনে একটি অনুদান ওপেনস্ট্রিটম্যাপ প্রকল্পকে সমর্থন করার জন্য মূল পরিচালন ব্যয় বহন করবে: হার্ডওয়্যার খরচ, আইনি ফি, একজন প্রশাসনিক সহকারী এবং আমাদের ওয়ার্কিং গ্রুপ ও প্রশাসনের অন্যান্য খরচ।

ওএসএম একটি সাশ্রয়ী ব্যবস্থাপনায় চলে। ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন ব্যক্তি ও কর্পোরেট সদস্যপদের চাঁদা, বার্ষিক স্টেট অফ দ্য ম্যাপ সম্মেলন থেকে অর্জিত মুনাফা এবং অনুদান থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভর করে। আমাদের আয়ের উৎসগুলিকে অবশ্যই বৈচিত্র্যময় রাখতে হবে, কারণ এগুলি প্রতি বছর পরিবর্তিত হয়, কিন্তু আমাদের পরিমিত চাহিদা একই থাকে। এর জন্য, আমাদের আপনার সমর্থন প্রয়োজন।

প্রকল্পটিকে আর্থিকভাবে সমর্থন করার বিভিন্ন উপায় রয়েছে:

কর্পোরেট সদস্যপদ#

আপনি যদি কোনো কোম্পানি বা সংস্থার অংশ হন, তাহলে আর্থিকভাবে ওপেনস্ট্রিটম্যাপকে সমর্থন করার একটি চমৎকার উপায় হলো ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনের একজন কর্পোরেট সদস্য হওয়া।

কর্পোরেট সদস্যপদের স্তরগুলো সাপোর্টার স্তরের জন্য €500 থেকে শুরু হয়ে প্ল্যাটিনাম স্তরের জন্য বার্ষিক €20,000 বা তার বেশি পর্যন্ত যায়। প্রতিটি স্তরের সাথে বেশ কিছু অতিরিক্ত সুবিধাও রয়েছে। সিলভার এবং উচ্চতর স্তরের কর্পোরেট সদস্যদের ওএসএমএফ উপদেষ্টা বোর্ডে একটি আসন থাকে, যা ওএসএমএফ পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়ে থাকে।

আপনি যদি কর্পোরেট সদস্য হতে আগ্রহী হন বা অনুদান সম্পর্কে আরও জানতে চান, অনুগ্রহ করে ওএসএম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সাথে board(at)osmfoundation.org এই ঠিকানায় যোগাযোগ করুন।

অনুদান#

যেকোনো পরিমাণ অনুদান সাদরে গৃহীত হয়। ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন যুক্তরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংস্থা।

স্থানীয় শাখা#

আপনার এখতিয়ারে যদি কোনো ওএসএম স্থানীয় শাখা বিদ্যমান থাকে, তবে আপনি তাদের সরাসরি অনুদান দেওয়ার কথাও বিবেচনা করতে পারেন। স্থানীয় শাখায় করা অনুদান তাদের স্থানীয় পর্যায়ে ওপেনস্ট্রিটম্যাপ প্রকল্প ও সম্প্রদায়কে সমর্থন করার কাজে সহায়তা করে। স্থানীয় কর আইনের উপর নির্ভর করে, স্থানীয় শাখায় করা অনুদান কর-মুক্ত হতে পারে। বিস্তারিত জানতে, সরাসরি স্থানীয় শাখার সাথে যোগাযোগ করুন। আপনি তাদের ওএসএম উইকিতে খুঁজে পেতে পারেন।

সম্মেলন#

বিভিন্ন ধরণের ওপেনস্ট্রিটম্যাপ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং টিকিটের আয় সম্প্রদায়কে টিকিয়ে রাখতে সাহায্য করে। বার্ষিক আন্তর্জাতিক ওপেনস্ট্রিটম্যাপ সম্মেলনটিকে স্টেট অফ দ্য ম্যাপ বলা হয়। এছাড়াও অনেক আঞ্চলিক স্টেট অফ দ্য ম্যাপ সম্মেলনও অনুষ্ঠিত হয়।