কিভাবে যোগাযোগ করবেন?

একটি বিকেন্দ্রীকৃত প্রজেক্ট হিসেবে, ওপেনস্ট্রিটম্যাপ কমিউনিটির সাথে যোগাযোগ করার অনেকগুলো ভিন্ন উপায় আছে, এটি নির্ভর করে আপনি কী বিষয়ে জানতে চান তার ওপর।

যদি আপনার প্রশ্নটি লাইসেন্সিং বা প্রেস জিজ্ঞাসার মতো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে হয়, তাহলে ওয়ার্কিং গ্রুপগুলি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে।

আপনি যদি একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কমিউনিটির সাথে কথা বলতে চান, অনুগ্রহ করে ওএসএম উইকি দেখুন।

যদি কমিউনিটির সাথে যোগাযোগ করার জন্য আপনার আরও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে ওএসএম যোগাযোগ চ্যানেল পেজটি দেখুন।

ওএসএম -এ অনুদান দেওয়া সম্পর্কে আরও তথ্য এখানে রয়েছে।

আপনি যদি ওপেনস্ট্রিটম্যাপ-এ অবদান রাখতে বা অনুদান দিতে আগ্রহী হন, অথবা অন্য যেকোনো প্রশ্নের জন্য, অনুগ্রহ করে board(at)osmfoundation.org-এ ওএসএম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ -এর সাথে যোগাযোগ করুন।