ওপেনস্ট্রিটম্যাপ কে?
ওপেনস্ট্রিটম্যাপ তৈরি এবং অগ্রগতিতে অংশগ্রহণকারী প্রত্যেকেই ওএসএম সম্প্রদায়ের অংশ। এছাড়াও যুক্তরাজ্যে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন রয়েছে যা ওপেনস্ট্রিটম্যাপ সমর্থন করে এবং নিশ্চিত করে যে এটি সুষ্ঠুভাবে চলছে।
-
অবদানকারী: যারা ওপেনস্ট্রিটম্যাপ-এ ডেটা যোগ বা আপডেট করেন। এদের বেশিরভাগই স্বেচ্ছাসেবক; কেউ কেউ মানবিক কর্মী অথবা কোম্পানিতে নিযুক্ত।
-
ডেটা গ্রাহক: অনেক কোম্পানি, সংস্থা, সরকার, গবেষক এবং ব্যক্তি যেকোনো ব্যবহারের জন্য ওপেনস্ট্রিটম্যাপ ডেটা ব্যবহার করে: পরিবহন এবং রাউটিং, জিপিএস এবং নেভিগেশন, স্বাস্থ্যসেবা, নগর পরিকল্পনা, মানচিত্রাঙ্কন, পৌর পরিষেবা, একাডেমিক গবেষণা, জিআইএস এবং আরও অনেক কিছু। ওএসএম ডেটা ব্যবহারকারীদের মধ্যে কিছু এখানে তালিকাভুক্ত।
-
ডেভেলপার: কোডার, ডেভেলপার এবং ডিজাইনার যারা ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার করে রাউটিং, ডেটা এডিটিং, মান নিশ্চিতকরণ, প্রকল্প ব্যবস্থাপনা এবং আরও অনেক কিছু তৈরি করে।
-
স্থানীয় এবং আঞ্চলিক সম্প্রদায়: আঞ্চলিক, দেশ, রাজ্য বা শহরের সংগঠন যারা তাদের এলাকায় ওপেনস্ট্রিটম্যাপ সম্পাদনা এবং ইভেন্ট আয়োজন করে, কিন্তু কিছু আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়, অন্যরা অনানুষ্ঠানিকভাবে একত্রিত হয়। এই গোষ্ঠীগুলির মধ্যে অনেকেই তাদের নিজস্ব সম্মেলন আয়োজন করে।
-
মানবিক গোষ্ঠী: অনেক মানবিক সংগঠন তথ্য তৈরি করে এবং পরিকল্পনা এবং প্রস্তুতি, সরবরাহ, বা প্রতিক্রিয়ার জন্য তাদের প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য ওপেনস্ট্রিটম্যাপ ডেটা ব্যবহার করে। প্রায়শই স্বেচ্ছাসেবক ম্যাপার থাকে যারা চিত্র ডিজিটালাইজ করতে সাহায্য করে, সেইসাথে অন-দ্য-গ্রাউন্ড ডেটা সংগ্রাহক এবং ম্যাপিং কর্মীরাও থাকে।